![]() |
| শিল্পী ও মডেল |
এলো নতুন গানের মিউজিক ভিডিও ‘সারাটি জনম’। এটি গেয়েছেন কণ্ঠশিল্পী সারোয়ার হোসেন ভুঁইয়া। প্রয়াত সামসুদ্দিন আহমেদ এছাক এর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অমিত। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আলভী মামুন ও আশফিয়া অহি। ভিডিওটি নির্মাণ করেছেন এম হক। সারোয়ার বলেন, 'সারাটি জনম’গানটির কথা,সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারণ। চেষ্টা করে যাচ্ছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। গল্প নির্ভর এই গান ও ভিডিওর সঙ্গে জড়িত সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়ে কাজ করেছেন। আশা করছি সবার ভাল লাগবে।'
এস এইচ বি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই গানটির ভিডিও প্রকাশিত হবে বলে জানান এই কণ্ঠশিল্পী।

Comments
Post a Comment
Comment Now