সুপার থার্টি : দুই দিনে আয় ৩০ কোটি
ভিন্নধর্মী সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরলেন হৃতিক রোশন। হৃতিকের দুর্দান্ত অভিনয়, নাচের প্রশংসা উপচে পড়ছে। আর তার প্রভাব পড়ছে বক্স অফিসেও। প্রথম দিন কিছুটা কম হলেও দ্বিতীয় দিনে লাফিয়ে বেড়েছে আয়।
এই প্রথম নিম্ন মধ্যবিত্ত মানুষের ভূমিকায় অভিনয় করলেন হৃতিক রোশন। বিকাশ বেহল পরিচালিত ‘সুপার থার্টি’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। ভারতের গণিতবিদ আনন্দ কুমারের জীবনীভিত্তিক চিত্রনাট্য নিয়ে এ ছবি, যিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনেক কিছুই করেছিলেন।গত শুক্রবার (১২ জুন) মুক্তি পায় ‘সুপার থার্টি’। এতে আরো অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, বীরেন্দ্র সাক্সেনা, নন্দীশ সিং, পংকজ ত্রিপাঠি, আদিত্য শ্রীবাস্তব, অমিত সাধ, মানব গোহিল। বিশেষ দৃশ্যে রয়েছেন কারিশমা শর্মা। গতকাল রোববার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, তৃতীয় দিনে ৫০ কোটির ঘরে যেতে পারে ‘সুপার থার্টি’। তাঁর হিসাবে, শুক্রবার ১১.৮৩ কোটি, শনিবার ১৮.১৯ কোটি; দুই দিনে মোট সংগ্রহ ৩০.০২ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।

Comments
Post a Comment
Comment Now